রাজশাহীতে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অনলাইন নিউজ ডেক্স
রাজশাহী জেলার মোহনপুরে ১৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার সময় মোহনপুর থানার বাটুপাড়া (মধ্যপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলীর ছেলে ফারুক হোসেনকে (৩৫), মাদকসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার মোহনপুর থানার ৪নং মৌগাছি ইউনিয়নের বাটুপাড়া (মধ্যপাড়া) গ্রামের মাদক ব্যবসায়ী ফারুক হোসেন (৩৫) তার বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী ফারুক হোসেন এর বসত বাড়ী ঘেরাও করে তল্লাশী করে ১৪০ বোতল ফেনসিডিলসহ আসামীকে আটক করে।
এবিষয়ে মোহনপুর থানার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে।