রাতের আঁধারে শীতার্তদের পাশে শালিখার ইউএনও
আনিছুর রহমান, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
মাগুরার শালিখা অঞ্চলে রাত হলেই জেঁকে বসছে প্রচণ্ড শীত। রাতে হিমশীতল বাতাসে কাতর রাস্তার পাশে থাকা হতদরিদ্র অসহায় মানুষ। এ শীতে রাতের অন্ধকারে অসহায়, দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে ছুঁটে গেছেন শালিখা উপজেলার নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।
বুধবার (২০ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার আড়পাড়া বাজারে নৈশ প্রহরী ও পথের পাশে ছিন্নমূল মানুষ ও ঘুমিয়ে থাকা সহায় সম্বলহীন লোকদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী জানান, প্রধানমন্ত্রীর উষ্ণতার পরশ শীতবস্ত্র (কম্বল) নিয়ে রাতে শীতার্ত ছিন্নমূল মানুষকে পৌঁছে দিয়েছি। ভাসমান শ্রমজীবী অনেক মানুষ শীতের কম্বল পাওয়া থেকে বঞ্চিত হয়ে থাকেন, এসব মানুষের কষ্ট দুর্ভোগের কথা ভেবে রাতের অন্ধকারে প্রকৃত ব্যাক্তিদের মাঝে কম্বলগুলো বিতরণের উদ্যোগ নেয়া হয় আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।