বিএনপিকে রাজনৈতিক দল মনে করি না: শামীম ওসমান


বিএনপিকে রাজনৈতিক দল মনে করি না: শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি এবার জনগণের বিপরীতে দাঁড়িয়েছে। এখন আর আমি বিএনপিকে রাজনৈতিক দল মনে করি না। বিএনপিকে একটা সন্ত্রাসী সংগঠন বলা যেতে পারে। অলরেডি কানাডিয়ান আদালতসহ বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আমার মনে হয় না এই সন্ত্রাসীদের ডাকে কেউ সাড়া দেবে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফতুল্লার কায়েমপুর, হাজীগঞ্জ, তল্লা ও ইসদাইর এলাকায় নির্বাচনি প্রচারণা চলানোর সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিভিন্ন বড় শক্তি হয়তো চাচ্ছে, বাংলাদেশটাকে অন্য কোনো খাতে নিয়ে যেতে। তারা ভেবেছিল তাদের কেউ ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। সেটা যেহেতু হয় নাই, ওরা নির্বাচনও ঠেকাতে পারবে না। সারা দেশে আনন্দঘন পরিবেশে মানুষ ভোট দেবে।’ এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।