তিতাসে ঈগল প্রতিকের লিফলেট বিতরণ করলেন পারভেজ হোসেন সরকার


তিতাসে ঈগল প্রতিকের লিফলেট বিতরণ করলেন পারভেজ হোসেন সরকার
কুমিল্লার তিতাসে ঈগল প্রতিকের লিফলেট বিতরণ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। ২ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার বাতাকান্দি বাজারের বাসস্ট্যান্ডের বিভিন্ন গাড়ির ড্রাইভার,পথচারী ও বিভিন্ন দোকানদার মধ্যে কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)আসনের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিস্টার নাঈম হাসানের(ঈগল)প্রতিকের লিফলেট বিতরণ করেন। কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার। এসময় সঙ্গে ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,জিয়ারকান্দি ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.আমির হোসেন সরকার,উপজেলা যুবলীগ নেতা কাউছার আহমেদ ভূইয়া,মো.রাশেদ ফরাজী, মো.সোহেল সরকার,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.তোফাজ্জল হোসেন সাদ্দাম,মো.মোস্তফা কামাল,মো.রমজান ব্যাপারী,মো.দিদার আহমেদ,সাতানী ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো.লালন সওদাগর প্রমুখ।