নৌকা প্রার্থীর কর্মীদের ওপর হামলা, তিনজনকে কারাদণ্ড
অনলাইন নিউজ ডেক্স
মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের কলাইডাঙ্গা কেন্দ্রে নৌকা প্রার্থীর কর্মীদের ওপর হামলার ঘটনায় তিনজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে এ সাজা দেন ম্যাজিস্ট্রেট আবির হোসেন।
দণ্ডিতরা হলেন— বারাদি গ্রামের নজরুল ইসলাম, নিয়ামত আলী ও ইউনুস হোসেন।
ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, রোববার দুপুরে ওই ভোটকেন্দ্রে নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষে বারাদি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বুলবুলি বেগমসহ তিনজন আহত হন। বুলবুলিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নানের সমর্থক আবু হোসেন জানান, দণ্ডিত তিনজনের নেতৃত্বে প্রায় ১০ জন লাঠি নিয়ে তাদের ওপর হামলা করে এবং ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান করে। প্রতিবাদ করলে তাদের বেধড়ক মারধর করে।