মাগুরায় মহম্মদপুরে ড. শ্রী বীরেন শিকদারের বিজয় উল্লাসে নাগড়া বাজারে মিষ্টি বিতরণ


মাগুরায় মহম্মদপুরে ড. শ্রী বীরেন শিকদারের বিজয় উল্লাসে  নাগড়া বাজারে মিষ্টি বিতরণ
মাগুরা-২ আসনে নৌকার বিজয় উল্লাসে মহম্মদপুর উপজেলায় দীঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত সিরাজুল ইসলাম হিরু মিয়ার ছেলে দীঘা ইন্তাজ মোল্লা মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি আলী রেজার পক্ষ থেকে নাগড়া বাজারে মিষ্টি বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় নাগরা বাজারে এই মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। এ সময় মহম্মদপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি তোতা মিয়াসহ দীঘা ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।