শালিখায় আশার ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আনিছুর রহমান, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
বেসরকারি উন্নয়ন সংস্থা আশার মাগুরা জেলার গঙ্গারামপুর ব্রাঞ্চের উদ্যোগে দুইদিনব্যাপী ত্রৈমাসিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা গত ২০ ও ২১জানুয়ারি সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত হয়েছে। গঙ্গারামপুর ব্রাঞ্চের সিবিএম মোঃ নূরইসলাম এর সভাপতিত্ব আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রশিক্ষক মোঃ আবু সায়েম বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর মাগুরা। শিক্ষা সুপারভাইজার শারিউল আলমসহ ১৩জন শিক্ষা সেবিকা। গঙ্গারামপুর ইউনিয়নে (শিশু শ্রেণী হতে দ্বিতীয় শ্রেণী) পর্যন্ত আশার ১৫টি স্কুল রয়েছে। যার মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫০জন। এই স্কুলগুলোতে প্রতিদিন দুই ঘন্টা করে ১জন শিক্ষা সুপারভাইজার ও ১৩জন শিক্ষা সেবিকার মাধ্যমে এই কর্মসূচির সুবিধা প্রদান করা হয়।