রাজধানীতে এলডিপির কালো পতাকা মিছিল


রাজধানীতে এলডিপির কালো পতাকা মিছিল
‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ একদফা দাবি’ আদায়ে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর পল্টন মোড় থেকে প্রেস ক্লাব পর্যন্ত এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামুল বশির বলেন, ‘ক্ষমতাসীনরা ডামি ও অবৈধ সরকার। জনগণ এ সরকারের ওপর অনাস্থা দিয়েছে। জনগণের ভোট ছাড়া কেউ বৈধ হতে পারে না। অতিদ্রুত আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’ মিছিলে উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান।