চাঁদপুর জেলায় চরাঞ্চলের অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক সমাবেশ
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুর জেলায় চরাঞ্চলের অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ চাঁদপুর জেলায় চরাঞ্চলের অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার, এনএসআই উপ-পরিচালক, দেওয়ান মোহাম্মদ মনোয়ার হোসেন, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ সহ সংশ্লিষ্ট অংশীজন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উৎপাদনের ক্ষেত্রে চরাঞ্চলের অনাবাদি জমিগুলোয় আবাদ করা গেলে আমাদের দেশের খাদ্যভাণ্ডার আরো স্বয়ংসম্পূর্ণ হবে এবং আসন্ন সংকটের ঝুঁকিতে আমরা খাদ্য সংকটের মুখোমুখি হব না, এ প্রত্যাশা করাই যায়। এসব জমিতে সবজি, ফলমূলসহ নানা ধরনের ফসল চাষ করা সম্ভব। এসব এলাকায় নতুন উদ্যোক্তারা আনারস, লেবু, ফুল ও ফলের চাষাবাদ করলে সফল হতে পারবেন বলে দৃঢ় বিশ্বাস।
