মুন্সীগঞ্জে ৮ বছর পালিয়ে থাকার পর ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
অনলাইন নিউজ ডেক্স
আট বছর পালিয়ে থাকার পরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: দেলোয়ার দেওয়ানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাত তিনটার দিকে সিরাজদিখান উপজেলার দেলোয়ারের শ্বশুর বাড়ি হতে তাকে গ্রেফতার করে পুলিশ। সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের বিল্লাল দেওয়ানের ছেলে।এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার এস আই আল মামুন বলেন,২০১৬ সালে দেলোয়ারের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে অর্থ আত্মসাৎ এর অভিযোগে একটি মামলা হলে দেলোয়ার সেই সময়ে আদালতে হাজির না হয়ে পলাতক হন। পরে তাকে মুন্সীগঞ্জ যুগ্ন জেলা ও জজ প্রথম আদালতের বিচারক ওই মামলায় এক বছরের সাজা প্রদান করেন। সাজা প্রদানের পরেও দীর্ঘদিন পালিয়ে থাকার পর তাকে টঙ্গীবাড়ি উপজেলার পাশের সিরাজদিখান উপজেলার দেলোয়ারের শ্বশুর বাড়ি হতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।