মাগুরায় জননেতা আলতাফ হোসেন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্টিত


মাগুরায় জননেতা আলতাফ হোসেন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্টিত
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, মাগুরা পৌরসভার সাবেক মেয়র মরহুম জননেতা আলতাফ হোসেন সাহেবের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ ১২ ই ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকায় মরহুমের কবর জিয়ারত ও সকাল ১০.৩০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলানায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ। তাছাড়াও উপস্থিত ছিলেন,মাগুরা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ মাগুরা জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।