মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন এমপির স্ত্রী।


মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন এমপির স্ত্রী।
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবের সহধর্মিনী। সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় বিপুল সংখ্যক তার সমর্থক নির্বাচন অফিসের বাইরে জমায়েত হন।মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক শামসুল কবির মাষ্টার, মুন্সীগঞ্জ শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা রানু, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, অ্যাডভোকেট নাসিমা আক্তার প্রমুখ।প্রার্থী হওয়া প্রসঙ্গে চৌধুরী ফাহরিয়া আফরিন জানিয়েছেন, সদ্য পদত্যাগ করা মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ- ৩ আসনে বিজয়ী সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অসমাপ্ত কাজকে বেগবান ও গতিশীল রাখতে এবং চলমান প্রকল্পগুলো যথাযথভাবে সমাপ্ত করা, নারী বান্ধব হিসেবে নারীদের পাশে থাকাসহ পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে এবং এলাকাবাসীর বিপুল সমর্থন নিয়েই মনোনয়ন পত্র জমা দেওয়া তারা। প্রসঙ্গত: আগামী ৯ মার্চ মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহন হবে জানা গেছে। আজ মঙ্গলবার নির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ দিন।