ডিএনসি চাঁদপুর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যাসায়ী গ্রেফতার


ডিএনসি চাঁদপুর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যাসায়ী গ্রেফতার
ডিএনসি চাঁদপুর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যাসায়ী গ্রেফতার ১৩ ফেব্রুয়ারি\"২৪\"খ্রিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে গঠিত রেইডিং টীম মতলব দক্ষিণ থানাধীন চাপাতিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মোঃ সুমন প্রধানিয়া (৩৪) গ্রেফতার, পিতা-মৃত এবাদুল্লাহ প্রধানিয়া, মাতা- সুফিয়া বেগম সাং- চাপাতিয়া, প্রধানিয়া বাড়ি, ০৬নং ওয়ার্ড, নারায়ণপুর ইউনিয়ন থানা- মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর-এর দেহ তল্লাশি করে ১৪৫ (একশত পয়তাল্লিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।এবং মাকদকবিরোধী অভিযান নিয়মিত চলবে।