শালিখায় জাগরণী চক্রের ফ্রি চিকিৎসা
আনিছুর রহমান, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায়, জাগরণী চক্র ফাউন্ডেশন, মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯/০২/২৪ তারিখ রোজ সোমবার উক্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড় থৈপাড়া সমৃদ্ধি কেন্দ্রে স্যাটেলাইট ক্লিনিকের আয়োজন করা হয়।
স্যাটেলাইট ক্লিনিকে রোগী দেখেন এবং চিকিৎসা প্রদান করেন ডা: অনিন্দ্য সুন্দর। (মেডিকেল অফিসার, উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্স, শালিখা।)
স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা এবং রোগী দেখায় সহযোগিতা করেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খালিদ হাসান। স্যাটেলাইট ক্লিনিক পরিচালনায় সহযোগিতা করেন স্বাস্থ্য পরিদর্শক শুক্লা বিশ্বাস।