মুন্সীগঞ্জে ৯ ছাত্রীর চুল কাটা সেই শিক্ষিকা বহিষ্কার।
অনলাইন নিউজ ডেক্স
হিজাব না পরায় মুন্সীগঞ্জের সিরাজদিখানের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজেন ৯ শিক্ষার্থীর চুল কেটে দেয়ায় এক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।অভিযুক্ত শিক্ষিকা রুনিয়া সরকারকে ২৯ ফেব্রুয়ারি গত কাল বৃহস্পতিবার সাময়িক বহিস্কার করা হয়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি ) উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা রুনিয়া সরকার ওড়না এবং হিজাব না পড়ায় ওই স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী মাইসা জাহান, তানজিলা আক্তার, আনীল আক্তার, তাসফিয়া, মাহাদিয়া, সুমাইয়া ও ইফাসহ ৯ ছাত্রীর চুল কেটে দেয়।তারা জানায়, হিজাব না পরার কারণে হঠাৎ করে শিক্ষিকা রুনিয়া সরকার কাঁচি দিয়ে ৭ম শ্রেণির ৯ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন।এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।বিদ্যালয়ে শিক্ষার্থীদের কতিপয় অভিভাবকরা বলেন, আমাদের মেয়েদের সাথে যে ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।এ ঘটনায় গত কাল বৃহস্পতিবার সিরাজদিখান উপজেলা ইউএনও সাব্বির আহমেদসহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের জরুরী সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভুইয়াকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, মোট ৯ শিক্ষার্থীর চুল কাটা হয়েছে। আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি।জেলা প্রশাসকের নির্দেশনা মতে আমরা শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ও সদস্য সহ সবার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করেছি। সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একটি জরুরী সভায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ওগঠন করা হয়েছে।আব্দুর রহমান স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনয়ার গোলাম মাহমুদ বলেন,বিষয়টি খুবই দুঃখজনক, তদন্ত কমিটি হযেছে, জড়িত শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
