মাগুরা বগিয়া ইউনিয়নে ৩০ পিচ ইয়াবা সহ ০১ জন আটক


মাগুরা বগিয়া ইউনিয়নে ৩০ পিচ ইয়াবা সহ ০১ জন আটক
মাগুরার সদর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০(ত্রিশ) পিচ ইয়াবা পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জন আটক।\" মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপার মহোদয়ের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার সদর থানার এসআই (নিঃ)/ মোঃ মাসুম বিল্লা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ০২-০৩- ২০২৪ তারিখ, রাত অনুমান ২৩:৩০ ঘটিকার সময় মাগুরা সদর থানাধীন ৪নং বগিয়া ইউনিয়নের পুখুরিয়া (মধ্যপাড়া) গ্রামস্থ বালিকা বিদ্যালয়ের মার্কেটের রঞ্জু স্টোরের সামনে সামনে হতে৩০(ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী ১।মোঃ পলাশ হোসেন (২৫), পিতা-মোঃ সাহেব আলী মোল্লা ,স্থায়ী: গ্রাম- খালিয়া (উত্তর পাড়া),থানা- মহম্মদপুর, জেলা -মাগুরাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।