বালুবাহী ট্রাক্টর থেকে পড়ে চালকের সহকারী নিহত
অনলাইন নিউজ ডেক্স
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বালুবাহী ট্রাক্টর থেকে পড়ে রাসেল মিয়া নামে চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ধর্মঘর হরষপুর সড়কে স মিল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার খাটিঙ্গা গ্রামের বাবুল মিয়ার ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, ধর্মঘর এলাকা থেকে একটি বালুবাহী ট্রাক্টর বিজয়নগর যাওয়ার পথে রাসেল মিয়া পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।