নওগাঁয় রমজান উপলক্ষে ৫১০ পরিবার পেল খাদ্য সহায়তা।
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
রমজান উপলক্ষে নওগাঁয় প্রান্তিক জনগোষ্ঠীর ৫১০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ/২৪) বেলা ১২টায় সদর উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দাতা সংস্থা লাইফ এর অর্থায়ানে বে-সরকারি সোস্যাল এইড এই আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মো.গোলাম মওলা।
এসময় উপস্থিত ছিলেন—সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রবিন শীষ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সোশ্যাল এইড এর ডিরেক্টর ও প্রজেক্ট প্লানিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইসহাক এম সোহেল, সোশ্যাল এইড এর পরামর্শক ও প্রধান নির্বাহী ফজলুল হক খানসহ অন্যান্যরা।
খাদ্য সহায়তার মধ্যে ছিল— চাল ৩০ কেজি, মশুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, সরিষার তেল ১ লিটার, ডিম ৩০টি, ছোলা ২ কেজি, চিনি ২ কেজি, পাউডার দুধ ১ কেজি, খেজুর ১ কেজি, সেমাই ২০০ গ্রাম, হলুদ গুঁড়া ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ২০০গ্রাম।