কাল ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়


কাল ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আগামীকাল রোববার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর ও গোপীবাগ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই সব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। ঢাকা, আশপাশের জেলা ও ময়মনসিংহে গ্যাস বিতরণকারী সংস্থাটি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।