চাঁদপুরে নৌ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক


চাঁদপুরে নৌ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক
চাঁদপুর লঞ্চঘাট থেকে চার কেজি গাঁজাসহ মো. মামুন হোসেন (২৬) নামে একজন যুবককে গ্রেফতার করেছে নৌ থানা পুলিশ। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, রোববার (৭ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টায় লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুন থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে সে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। গ্রেফতার মাদকসহ কারবারি মোঃমামুন হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত মফিজুর রহমান মিয়ার ছেলে। সোমবার (৮ জুলাই) তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির। তিনি বলেন, রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে লঞ্চঘাটের দ্বিতীয় পন্টুনে মোঃমামুন হোসেনকে গ্রেফতার করেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের মধ্যে থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।