খুলনায় গণমিছিলে পুলিশের টিয়ারসেল, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে


খুলনায় গণমিছিলে পুলিশের টিয়ারসেল, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৩টা ২০ মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরোপয়েন্টের দিকে থেকে পুলিশ মিছিল লক্ষ্য করে টিয়ারসেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের যোগ দিতে দেখা যায়। পরে বিপুল সংখ্যক আন্দোলনকারী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। পরে তারা জিরোপয়েন্টে অবস্থান নেয়। এ সময় পু‌লি‌শের স‌ঙ্গে শিক্ষার্থী‌দের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাট‌কেল নি‌ক্ষেপ ঘটনা ঘ‌টে ।প‌রে বিপুল সংখক শিক্ষার্থী‌ মি‌ছিল নি‌য়ে এ‌গি‌য়ে গে‌লে পু‌লিশ ধী‌রে ধী‌রে পিছু হে‌টে যায়, প‌রে শিক্ষার্থী‌রা জি‌রোপ‌য়েন্ট অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থী‌দের স‌রি‌য়ে দেওয়া নি‌য়ে বিকা‌ল ৪টার দি‌কে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। বর্তমা‌নে জি‌রোপ‌য়েন্ট মো‌ড়ে অবস্থান নি‌য়ে আ‌ছে শিক্ষার্থীরা । অন‌্যদি‌কে রুপসা সেতু বাইপাস দুই পা‌শে র‌য়ে‌ছে পু‌লিশ।পু‌লিশ শিক্ষার্থী‌দের লক্ষ‌্য ক‌রে পু‌লিশ একর পর এক টিয়ার‌সেল ও রাবার বু‌লেট ছুড়‌ছে ব‌লে অ‌ভি‌যোগ শিক্ষার্থী‌দের।