রংপুর রেঞ্জের ডিআইজিকে বাধ্যতামূলক অবসর


রংপুর রেঞ্জের ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ও রংপুর রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক-সুপার নিউমারারি) আবদুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সচিব জাহাঙ্গীর আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবদুল বাতেনকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।