এনবিআর চেয়ারম্যানসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল


এনবিআর চেয়ারম্যানসহ ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ১০ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।