আওয়ামী লীগ দেশ বিরধী ষড়যন্ত্র করছে, রেজাউল ইসলাম রেজু
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
নওগাঁ র আত্রাইয়ে দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আত্রাই উপজেলা বিএনপির উদ্যগে শেখ রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আত্রাই থানা বিএনপি ও যুবদল।
বুধবার ১৪ আগস্ট বেলা এগারোটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন,নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই রাণীনগর (নওগাঁ -৬) আসনে বিগত উপনির্বাচনে দল বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো.রেজাউল ইসলাম রেজু।
আবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট, বিএনপি নেতা মো.তছলিম উদ্দিন,আব্দুল মান্নান সরদার,ফারুখ বকত্,পারভেজ আজাদ,রফিকুল ইসলাম রফিক।
যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.খোরশেদ আলম,পারভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন,ছাত্রদলের সদস্য সচিব আদর,যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ,পলাশ,সোহেল হোসেন,আলম,সানোয়ার হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী সদস্য সচিব মনোনয়ন হোসেন লোটাস,কৃষক দলের নেতা আসাদুজ্জামান বুলেট, আলাউদ্দিন আলা, আয়ূব আলী,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট,
পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু,সম্পাদক ফারুখ হোসেন ও আব্দুস সালাম
এ সময় প্রধান অতিথির বক্তৃতা কালে বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে দেশের মুক্তি কামী জনগণ কে সাথে নওয়ে সকল ষড়যন্ত্র কারীদের জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
উক্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতা কর্মী উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি সহ সহোযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
