হরিণাকুণ্ডুতে বিএনপির কর্মী সভা


হরিণাকুণ্ডুতে  বিএনপির কর্মী সভা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও এলাকাভিত্তিক শান্তি শৃঙ্খলা রক্ষায় হরিণাকুণ্ডু বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার অডিটোরিয়াম সেন্টারে এ কর্মসূচীর আয়োজন করে হরিণাকুণ্ডু উপজেলা, পৌর,ও ইউনিয়ন বিএনপি। আবুল হাসান মাস্টারের সভাপতিত্বে তাইজাল হোসেনের সঞ্চলায় আজকের
এই কর্মী সভায় উপস্থিত ছিলেন
এ্যাডঃ এম.এ মজিদ, সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপি
মোঃ আবুল হাসান মাস্টার সভাপতি হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি,
মোঃ জিন্নাতুল হক খান, সভাপতি, হরিণাকুণ্ডু পৌর বিএনপি,
আনিচুর রহমান, সাধারণ সম্পাদক, হরিণাকু্ণ্ডু পৌর বিএনপি,
প্রভাষক মোঃ আনিচুর রহমান, সিনিয়র সহ সভাপতি, হরিণাকুণ্ডু উপজেলা পৌর বিএনপি,
আলতাফ হোসেন, সিনিয়র সহ সভাপতি, হরিণাকুণ্ডু পৌর বিএনপি,
মোঃ হারুন অর রশিদ, যুগ্ম সপ্পাদক , হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি,
আব্দুল মমিন, সাংগাঠনিক সম্পাদন, হরিণাকুণ্ডু উপজেলা পৌর বিএনপি,
আশরাফুল ইসলাম টোটন, সিনিয়র যুগ্ধ সম্পাদক, হরিণাকুণ্ডু পৌর বিএনপি,
মোঃ নজরুল ইসলাম নজির, সাংগঠনিক সম্পাদক, হরিণাকুগু পৌর বিএনপি, ,
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, সাংগাঠনিক সম্পাদক, হরিণাকুন্ডু উপজেলা বিএনপি, , মোঃ গোলাম মোস্তফা, সাংগাঠনিক সম্পাদকসহ , আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু পৌর বিএনপি,ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।

এতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ,হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান মাস্টার পৌর বিএনপিসহ জেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সেসময় বক্তারা, শেখ হাসিনাকে স্বৈরশাসক বলে অভিযুক্ত করে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় তাকে অভিযুক্ত করে বিচারের দাবী জানান। সেই সাথে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।
কর্মী সভা শেষে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি,পৌর বিএনপি,ইউনিয়ন বিএনপির সকল কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি হরিণাকুণ্ডু অডিটোরিয়াম সেন্টার থেকে বের হয়ে হরিণাকুণ্ডু একতারা মোড়ে শেষ হয়।