মাগুরায় ১৫ আগস্টে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি
মোঃ সাহিদুল ইসলাম নয়ন, জেলা প্রতিনিধি মাগুরা
মাগুরায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী এবং তার দোসরদের বিচারের দাবীতে মাগুরায় বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার সময়ে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান নেয় বিএনপির দলীয় নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের নোমানী ময়দানে গিয়ে অবস্থান নেয়। এখানে দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তব্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী এবং তার দোসরদের বিচারের দাবী জানান।
কর্মসূচিতে মাগুরার বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক জনাব আলী আহমেদ, সদস্য সচিব আখতার হোসেন , যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক জনাব কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক জনাব মাসুদ হাসান খান কিজিল, জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এ্যাড ওয়াশিকুর রহমান কল্লোল, ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ ফেরদৌস রেজা ও ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।