অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া


অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের ফলে বাংলাদেশে দ্রুতই শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা প্রকাশ করছে দক্ষিণ কোরিয়ার সরকার। শনিবার ( ১৭ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে ঢাকার কোরিয়ান দূতাবাস এ তথ্য জানায়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোরিয়ান সরকার আশা করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যাত্রা দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কোরিয়া-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া ও অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য আমরা উন্মুখ। উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।