আত্রাইয়ে শহীদ ছাত্র ফাহমিন জাফরের কবর জিয়ারত করেন বিএনপি নেতা রেজু


আত্রাইয়ে শহীদ ছাত্র ফাহমিন জাফরের কবর জিয়ারত করেন বিএনপি নেতা রেজু
কোঠা সংস্কার আন্দোলন তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত শহীদ ছাত্র শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত করেন নওগাঁ -৬ আসনে উপনির্বাচনে ধানের শীষ প্রতীক প্রাপ্ত বিএনপি নেতা নওগাঁ জেলা বিএনপি র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। ১৭ আগস্ট শনিবার বেলা ৫ টায় উপজেলার তারাটিয়া গ্রামে সমাহিত কবরস্থানে নেতা কর্মী দের সাথে নিয়ে কবর জিয়ারত করেন বিএনপির এই নেতা। জিয়ারত শেষে তিনি শহীদ পরিবারের খোঁজ খবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন এবং দল বিএনপির ভাইস চেয়ারম্যানের বার্তা উল্লেখ করে তিনি বলেন শহীদ পরিবারের পাশে দল বিএনপি সব সময় আছে এবং থাকবে। এসময় তিনি বলেন ছাত্র জনতার এই বিজয় কে একশ্রেণির লোকেরা নৎসাত করতে চাইছে,সকল কে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের মোকাবিলা করতে হবে। জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলন চলাকালে উপজেলার তারাটিয়া গ্রামের শেখ মোঃ আবু জাফর বাদশা, মাতা মোছাঃ কাজী লুলুল মাকমিন,তাদের কনিষ্ঠ পুত্র টঙ্গী সরকারি কলেজে এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ফাহমিন জাফর গত ১৮ জুলাইয়ে ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।পরদিন ১৯জুলাই শুক্রবার তার নিজ গ্রাম তারাটিয়া কবরস্থানে জানাজা শেষে সমাহিত করাহয় । ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনে বিরল এক দিনের সাক্ষী তার মা। তুমুল বিপ্লবে উড়ে গেল ১৫ বছরের বেশি জোর করে ক্ষমতা দখলকারী স্বৈরাচার শেখ হাসিনার সরকার। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। এক মাস পাঁচদিন স্থায়ী বিপ্লবীদের কোটা বিরোধী আন্দোলনে শুধু স্বৈরাচার সরকারের পতনই হয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে সরকার প্রধানকে। সোমবার, আগস্ট ৫, ২০২৪, দুপুরের পর হঠাৎ দৃশ্যপট পাল্টে যেতে থাকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই খবর প্রকাশের পর ছাত্র-জনতা রাজপথে নেমে আসতে থাকেন। বিজয় উৎসব শুরু হয় চারদিকে। বেলা আড়াইটার পর জানা যায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এরপর আন্দোলনে জয়ী মানুষের বাঁধভাঙা স্রোত ছড়িয়ে পড়ে সড়কে। অলি-গলি, পাড়া- মহল্লায়, গ্রাম থেকে গ্রামান্তরে। রাজধানীর রাজপথ হয়ে ওঠে আন্দোলন বিজয়ী ছাত্র-জনতার বিজয়ের ক্যানভাস। কোটি মানুষের স্রোতের অংশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়ে। এ সময় তারা এসব ভবনে নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন।