মুন্সীগঞ্জে থানা হতে লুট করা মদ খেয়ে ৩ যুবকের মৃত্যূ।


মুন্সীগঞ্জে থানা হতে লুট করা মদ খেয়ে ৩ যুবকের মৃত্যূ।
মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লাপাড়া গ্রামে মেয়াদ উত্তীর্ণ মদ পানে তিন জনের মৃত্যূর  খবর পাওয়া গেছে। একদিনেই ২ জনের মৃত্যূ হয়।  চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যূর একদিন পর আরও একজনের মৃত্যু হয়েছে।  এছাড়া একই সাথে মদপানে অপর অহত  দুইজন চিকিৎসা নিয়ে বেঁচে গেছেন।স্থানীয় সুত্রগুলো মতে নিহতরা হলেন , মিজানুর রহমান মির্জা (৬০), আব্দুর রব (৫৫) ও মঙ্গল (৫৪)।সুত্রে  মতে , সম্প্রতি ৫ বন্ধু মিলে একত্রে মদ পান করেন। তার মধ্যে  মারা যাওয়া ব্যক্তিরা একটু বেশি মাত্রায় মদ পান করেন।  সে সময় বেশি মদ  খাওয়ার কারণে মিজানর রহমান মির্জা চোখে কিছু দেখতে পাচ্ছেন বলে মদ খাওয়ার স্থান হতে বাড়িতে ফিরে যান। রাতেই তার অবস্থা খারাপ হলে তাকে মন্সীগঞ্জ  জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।  আব্দুর রবকেও আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে  ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ভর্তি অবস্থায় মিজানুর রহমান মির্জা সকাল সাড়ে ১১টায় ও আব্দুর রব একই দিন দুপু র আড়াইটার দিকে মারা যান। মোল্লাপাড়ার মুসল্লীরা একই দিনের মিজানুর রহমান মির্জার জানাযা জোহর নামাজর পর ও আব্দুর রবের এশার নামাজের পর  জানাযায় অংশ নেন বলে জানান।এর একদিন পর মঙ্গলকে ঢাকায় নেয়ার পথে নারায়ণগঞ্জে সে মারা যায়। তবে অপর  ‍দুই বন্ধ  ভাগ্য  ক্রমে  বেঁচে গেছেন। তবে এ  ব্যাপারে নিহতদের পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।স্থানীয় সত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনে মুন্সীগঞ্জ সদর থানা লুট হয়।  সেখানে মালখানাতে মজুদ মদ ও লুট হয়। বিগত দিনে বিভিন্ন অভিযানে  মালখানাতে মামলার আলামত হিসেবে মদের বোতল মজুদ রাখা হয়েছিল। দীর্ঘদিনে সে মদ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। লুটের মদ কম দামে মোল্লাপাড়ায় বিক্রি হয়ে যায় বলে জানা গেছে। আর সেই মদ পানেই তাদের মত্যূ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কেউ নাম  প্রকাশ করতে রাজি হয়নি।