নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)কে বিদায়ী সংবর্ধনা।
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর/২৪) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।
এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ সম্পাদক জামাল হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য সাগর দাস, আল মাহমুদ, আলমগীর মন্ডল প্রমুখ।