শ্রীপুর কাজী এগ্রোফার্মের কৃষি প্রকল্পে চলছে হালি পেঁয়াজ বপনের কাজ
সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা
কুয়াশার চাদরে ঢাকা সকালে প্রচন্ড শীত উপেক্ষা করে পেঁয়াজ লাগানোর ভরা মৌসুমে পেঁয়াজ বপনে ব্যস্ত সময় পার করছেন শ্রীপুর উপজেলার কাজী মোঃ লিয়াকত আলীর ছেলে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুবক কাজী আল আমিন। এ লক্ষ্যে তিনি ০৯ কেজি শুকসাগর হাইব্রীড প্রজাতীর বীজ ৪২ শতাংশ জমিতে চারা দেন।নিজের জমিতে রোপন করেও অনেক টাকা আয়ের আশা করছেন। কাজী আল আমিন বলেন, অর্থাভাবে মাধ্যমিক ঐর গন্ডি পার হতে পারিনি, অন্যের জমিতে কাজ করতাম।প্রচন্ড হতাশার ভুগতাম। পাড়ার এক বড় ভাইয়ের পরামর্শে শ্রীপুর উপজেলা যুব উন্নয়নে ০৭ দিন মেয়াদী গাভী ও পোল্ট্রি পালন বিষয়ে প্রশিক্ষণ নেন।গড়ে তোলেন কাজী এগ্রোফার্ম। বর্তমানে তার ০৩ টি পকুরে মৎস চাষ,০৮ একর জমিতে শাক সবজিসহ পেঁয়াজ, রসূন,ধান, পাট,গম,ভুট্রা ইত্যাদি মৌসুমী প্রকল্প রয়েছে। তিনি একজন সফল আত্মকর্মী।নিজের পাশাপাশি ০৬ জন যুবক যুবতীকে স্বাবলম্বী করে গড়ে তূলেছেন। কাজী আল আমিন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত এক আত্নকর্মী।