মাগুরায় তারুণ্যের উৎসব ২০২৫: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪


মাগুরায় তারুণ্যের উৎসব ২০২৫: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪
১৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার প্রশাসন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে মাগুরা জেলা স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ (বালক ও বালিকা) এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিনা মাহমুদা, বিপিএম, পুলিশ সুপার, মাগুরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আমিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাগুরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, এই আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়া মনোভাব গড়ে তোলার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগী, শিক্ষক, অভিভাবক এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান তিনি।