বাবা, তোমাকে মনে পড়ে


বাবা, তোমাকে মনে পড়ে

বাবা, তোমাকে মনে পড়ে
আমার স্বপ্ন ভঙ্গের দিনগুলোতে
কিংবা পরম সুখের মূহুর্ত গুলোতেও
বাবা, তোমাকে মনে পড়ে খুব মনে পড়ে! যেদিন থেকে বুঝতে শিখেছি মাথার উপর তোমাকেই পেয়েছি, সেই অভাবও মিটিয়েছ তুমি অনেক আদরে, পরম স্নেহ মায়ায় আজ তুমিহীনা কষ্টের প্রহর গুলো বুকের ভিতর জমাট কান্নার ঢেউ তুলে যায়! বাড়িতে যখন যেতাম ঘর হতে বের হবার সময় তুমি বলতে সাবধানে চলিস বাবা! আমি হেসে বলতাম, তোমার আশীর্বাদ সাথে আছে তো! ঢাকা থেকে বাড়ি আসার সময় দেখতাম দাঁড়িয়ে আছে রাত ১২/০১ টার দিকে চৌরাস্তায় স্ট্যান্ডে বাবা তীর্থের কাকের মত! আমার অপেক্ষায়, আজ তুমি নেই,আমি একা; বড় একা! আমার জন্য আর চৌরাস্তায় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে না, মাথায় রাখেনা ভরসার হাত! তোমাকে দেয়া কথাগুলো এখনও ভুলিনি বাবা!তোমার শেখানো পথে আজও হেঁটে চলেছি দুর্গম সে পথে ঝড় আসে, ঝঞ্ঝা আসে তবু ছুটে চলি অবিরাম, জানি পাশে আছ তুমি; ছায়ার মত! বিষাদে ছেয়ে যাওয়া মনটাবার বার খুঁজে ফেরে শুধু তোমায় চোখের কোণে তপ্ত জল জমে, মাঝে মাঝে বড্ড জ্বালা করে চোখদুটো, বার বার তোমাকে মনে পড়ে যায় খুব মনে পড়ে! খুব!!