চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দেবে এক লাখ ১২ হাজার ৯৫৯ শিক্ষার্থী
অনলাইন নিউজ ডেক্স
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের (সিইবি) অধীনে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) এক লাখ ১২ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। আগামীকাল এ পরীক্ষা শুরু হবে। সিইবি বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠানের জন্য তারা ইতোমধ্যে যাবতীয় প্রস্তুত সম্পন্ন করেছেন। বিজ্ঞান গ্রুপ থেকে ২৪ হাজার ৫৭১, মানবিক গ্রুপ থেকে ৩০ হাজার ৬৮৮ ও ব্যবসায় প্রশাসন গ্রুপ থেকে ৫৭ হাজার ৭শ’ শিক্ষার্থীসহ মোট এক লাখ ১২ হাজার ৯৫৯ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এক হাজার সাতটি স্কুল থেকে ১৬৯টি কেন্দ্রের মাধ্যমে এই শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। যেকোন প্রকার অসদুপায় অথবা অনিয়ন রোধে শিক্ষক ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোট ৭২টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। বোর্ড সূত্র জানায়, এ বছর বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্র ছাড়া সকল পরীক্ষাই সৃজনশীল প্রশ্নপত্রের আওতায় অনুষ্ঠিত হবে।