ঠাকুরগাঁওয়ে কার্ভাড ভ্যান ও মটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে,মটরসাইকেল আরোহী নিহত
অনলাইন নিউজ ডেক্স
ঠাকুরগাঁওয়ে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে নয়ন চৌধুরী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ৮ই মার্চ (বুধবার) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ- ঠাকুরগাঁও মহাসড়কের তেঁতুলতলা ভাতার মারি ফার্ম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের আশামুল (একরামুল) চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায় যে, শিবগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেল ও পীরগঞ্জ থেকে আসা ছোট কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রাণ হারান।
পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।