ভুমি আইন, বর্তমান প্রেক্ষাপট ও প্রত্যাশা নিয়ে মধুখালীতে ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ মার্চ ১৩, ২০২৩ | ৪:১৮ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

ফরিদপুরের মধুখালীতে উপজেলা ওয়ার্কার্স পাটি ও জাতীয় কৃষক সমিতির আয়োজনে কতিপয় ভুমি আইন বর্তমান প্রেক্ষাপট ও আমাদের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মধুবন শপিং মলের দ্বিতীয় তলায় আব্দুল ওহাব মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারন সম্পাদক আবু সাঈদ মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় কৃষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হাই মিয়া,পৌর আওয়ামীলীগের সহসভাপতি অশোক কুমার পোদ্দার ও লিয়াকত শেখসহ প্রমুখ।