কেন্দুয়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিতঃ মার্চ ১৬, ২০২৩ | ৫:৪০ অপরাহ্ণ
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ

কেন্দুয়ায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। দেশের ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৩য় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র- এর শুভ উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় নেত্রকোনায় কেন্দুয়া মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পৌর বাসিন্দা মৌলানা এনামুল হক সুমন জানান, আমরা অনেকদিন দেখছি এখানে মডেল মসজিদের কাজ চলছে। পুরো উপজেলায় এটি সর্বপ্রথম সব সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মসজিদে নামাজ আদায় করার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল জানান, কেন্দুয়া উপজেলার পরিষদের নব নির্মিত মডেল মসজিদের কাজ শেষ হয়েছে। আজ উদ্বোধনের মাধ্যমে দৃষ্টিনন্দন মডেল মসজিদটি জোহরের নামাজ থেকে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া - আটপাড়ার মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল, কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন গণ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা গণ, সুশীল সমাজের প্রতিনিধি গণ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ