বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী মহানগর শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন-২০২৩ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি কাজী শহিদ্দুল্লাহ লিটন।
রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশিষ তরু দে অর্পন, রাজশাহী মহানগর ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি রকি কুমার ঘোষ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরিফিন, জয় সরকার, জাকির, বিদ্যুৎ, রবি, হিমেল, সাহেদ, রাকিবুল, তন্ময় সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে স্বেচ্ছাসেবকলীগ বদ্ধ পরিকর।আমরা বিশ্বাস করি,দেশের বিরুদ্ধে সকল অপতৎপরতা, জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ অগ্রণী ভুমিকা পালন করবে।
উল্লেখ্য,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ-সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে একের পর এক সম্মেলন করছে ক্ষমতাসীন দলটি।এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগকেও শক্তিশালী এবং সুসংগঠিত করতে ত্যাগী ও পরিশ্রমী নেতার সন্ধানে কেন্দ্রীয় নীতি নির্ধারকেরা।