” স্বাস্থ্য সবার জন্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

প্রকাশিতঃ এপ্রিল ৭, ২০২৩ | ৮:১৪ অপরাহ্ণ
মোঃ নাসিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, রাজশাহী

। আজ শুক্রবার (০৭ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে (ডিসি) অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, আলোচনা সভায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। অনুষ্ঠানে ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।