পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুল্যান্স উল্টে চালকসহ দুই জন আহত হয়েছেন।তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।অপর আহত সহযোগী রিপনকে (২৮) শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।গত কাল শুক্রবার (৭ এপ্রিল) বিকালে পদ্মা সেতু হয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।পদ্মা সেতু উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দির বলেন, বিকাল পৌণে ৫টার দিকে ঢাকাগামী একটি অ্যাম্মুল্যান্স পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় সেতুর ঢাল ও টোল প্লাজার মাঝামাঝি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঢালে পড়ে যায়। এ সময় অ্যাম্বুল্যান্সটি উল্টে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক আলমগীর হোসেন (৩৫) ও সহযোগী রিপন (২৮) আহত হয়।এ ব্যাপারে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, অ্যাম্বুলেন্সের এর চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশের ঢালে পড়ে যায় । চালকসহ দুইজন আহত হয়