খোকসায় ৫০ পিচ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২৩ | ৪:৩৭ অপরাহ্ণ
জাহাঙ্গীর আলম রানা, খোকসা উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া খোকসায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (০৯ এপ্রিল) খোকসা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ, নেতৃত্বে এসআই (নিঃ) মোজ্জামেল হক সঙ্গীয় ফোর্স মোঃ শাওন হোসেন, মোঃ নবাব আলী, মোঃ মকিদুল ইসলাম, ড্রাইভার মোঃ রাকিবুল ইসলাম, নাইট ডিউটি করা কালিন রাত ২২.০১৫ ঘটিকার সময় খোকসা থানাধীন বিলজানী বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিক্তিতে খোকসা থানাধীন শিমুলিয়া মধ্যেপাড়া গ্রামের শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করে। এ সময় ঘটনা স্থলে সরকারী গাড়িযোগে পুলিশের চৌকস টিম পৌছানো মাত্রই ইউনিফর্ম পরিহিত পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় এসআই (নিঃ) মোজ্জামেল হক, শিমুলিয়া মধ্যেপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে পাঁকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ সজিব হোসেন (২০) এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির পিছনে গোজা অবস্থা থেকে একটি এয়ার টাইট পলিথিনে রক্ষিত ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আটক করে এবং উপর একজন পালিয়ে যায়। আটককৃত হলো– কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন শিমুলিয়া মধ্যেপাড়া গ্রামের মোঃ মোস্থফা আজাদের ছেলে মোঃ সজিব হোসেন (২০) এবং একই গ্রামের পলাতক আসামী মৃতঃ আফতাব উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ আলীমুজ্জাম বাসি (৩০)। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ, জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা নিজেদের হেফাজতে রেখে এই এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে খোকসা থানায় ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে যাহার মামলা নং ০৫, দায়ের করে আসামী মোঃ সজিব হোসেন (২০) কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।