নাটোরে পাকা করণ কাজ শুরু

প্রকাশিতঃ এপ্রিল ১৪, ২০২৩ | ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নাটোরের সিংড়ায় ৪ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের মাত্র দেড় কিলোমিটার রাস্তা বড় সাঐল বুদা বাজার হতে কুশাবাড়ী পর্যন্ত সংযোগ সড়কের পাকাকরণের কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় এ কাজের উদ্বোধন করেন ৬ নং হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান চঞ্চল। এ সময় উপস্থিত ছিলেন এই কাজের ঠিকাদার জামিল হোসেন মিলন, হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোঃ আনছার আলী, জয়নাল আবেদীন,আওয়ামীলীগ নেতা মোঃ মনির হোসেন, সুলতান শেখ, মোঃ সোলেমান, হাতিয়ান্দহ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ শেখ, বড় সাঐল সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রমিজুল ইসলাম, ৮নং বড়সাঐল ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, দেড় কিলোমিটার এই রাস্তাটি শেরকোল, হাতিয়ান্দহ, কলম ও চামারি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের সংযোগ সড়ক। এলাকার মানুষের এটি পাকা করনের দাবী ছিল দীর্ঘ দিনের। আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশনা মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তার কাজ শুরু করা হলো। অচিরেই সুফল ভোগ করবে এই এলাকার মানুষ।