বয়স তার সবে উনিষ। এই বয়েসই ভারতের সেরা সুন্দরীর মুকুট মাথায় উঠল তার। তিনি রাজস্থানের মেয়ে নন্দিনী গুপ্ত। শনিবার ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩ এর খেতাব জয় করেন।
নন্দিনী বিজনেস ম্যানেজমেন্টের ছাত্রী ছিলেন। গ্রাজুয়েশেন নিয়েছেন। মিস ইন্ডিয়া প্রতিষ্ঠানকে দেওয়া একটি সাক্ষাৎকারে নন্দিনী বলেন তিনি দুজন মানুষের থেকে জীবনে এগিয়ে চলার জন্য অনুপ্রেরণা পান। তারা হলেন রতন টাটা এবং প্রিয়াঙ্কা চোপড়া।
নন্দিনী বলেন বলেন, \'আমার জীবনে দুই প্রভাবশালী ব্যক্তির নাম হলেন রতন টাটা। যিনি মনুষত্বের খাতিরে সব কিছু করতে পারেন। নিজের সবটা উজাড় করে দান করে দেন। তাঁর অসংখ্য গুণমুগ্ধ, ভক্ত আছে।\'
আর প্রিয়াঙ্কা চোপড়ার বিষয়ে বলেন, \'বিশ্বসুন্দরী ২০০০ প্রিয়াঙ্কা চোপড়া হলেন আমার জীবনের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি। তিনি জাতীয় স্তরের এই খেতাব খুব অল্প বয়সে জিতেছিলেন। তিনি জাতীয় স্তরে তো বটেই আন্তর্জাতিক স্তরেও দেশকে গর্বিত করছেন। তার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তিনি বহু মানুষকে অনুপ্রেরণা জোগান। তার সেন্স অব হিউমার ভীষণ ভালো।\'
নন্দিনী তার বক্তব্যে আরও জানান তার যখন ১০ বছর বয়স ছিল তখন থেকেই তিনি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবতেন। তার কথা অনুযায়ী, \'মাত্র ১০ বছর বয়স থেকে আমি ফেমিনা মিস ইন্ডিয়ায় অংশ নেওয়ার কথা ভাবতাম। এই মুকুটটা এত সুন্দর, সেই জন্যই আমি এতে অংশ নিতে চাইতাম। যত বড় হলাম বুঝলা। কেবল মুকুট নয়, এই সফরটা আরও অনেক কিছু দেয়। অনেক কিছু শেখায়। নিজের স্বপ্নের উড়ান ভরার সাহস জোগায় এটা। এই প্ল্যাটফর্ম থেকে একটা সাধারণ মেয়ে অসাধারণ হয়ে ওঠে নিজের ব্যক্তিত্বকে বজায় রাখে।\'
৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে রিপ্রেজেন্ট করবেন নন্দিনী। এটা আরব অমরশাহীতে অনুষ্ঠিত হবে।