রাজশাহী বিভাগীয় হেড কোয়ার্টার খ্যাত রাজশাহী মহানগর জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বর্তমান আহবায়ক কমিটিকে বর্ধিত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১২ এপ্রিল জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নুর সুপারিশে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এই কমিটির অনুমোদন দেন।
জাপার দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পূর্বের আহবায়ক কমিটির সাথে সংযুক্ত করে জাতীয় পার্টির সকল সাংগঠনিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার কথা উল্লেখ করা হয়।
আহবায়ক কমিটিতে যুগ্ন আহবায়ক হয়েছেন- সালাউদ্দিন মিন্টু,মোঃ লুৎফর রহমান,মোঃ শাহীনুল ইসলাম শাহীন,সাইফুল ইসলাম খোকন ও সাজিদ রওশন ঈশান।সদস্য সচিব হয়েছেন মোঃ ওয়াসিউর রহমান দোলন।এছাড়া সদস্য হয়েছেন-রেজাউল করিম,নাসিম ইকবাল হিমেল,মোকলেছুর রহমান।
এদিকে গত শনিবার (১৫ এপ্রিল) রাজশাহী মহানগর জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগরীর গণকপড়া এলাকায় রাজশাহী জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।
বিশেষ অতিথি ছিলেন,রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক আবুল হোসেন সাবেক এমপি।বিশেষ অতিথি ছিলেন,জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন।
সভা পরিচালনা করেন জাতীয় পার্টি রাজশাহী মহানগর এর সদস্য সচিব ওয়াসিউর রহমান দোলন।
সার্বিক পরিচালনায় ছিলেন-সালাহউদ্দিন মিন্টু, শাহীনুল ইসলাম শাহিন, লুৎফর রহমান, সাইফুল ইসলাম খোকন, সাজিত রওশান ইসান, রেজাউল করিম, রাজু আহমেদ, মোক্তার হোসেন।