অন্যের মেসে বুয়ার কাজ করে দুই মানুষিক অসুস্থ ছেলে ও কানে কম শুনতে পাওয়া স্বামীর অসহায় পরিবারের একমাত্র উপার্জন কারী সাহানা বেগম কে, আজ ১৭এপ্রিল সোমবার সকাল১১টায় আনুষ্ঠানিক ভাবে একটি রিকোন্ডিশন ভ্যান ও নগদ অর্থ সহায়তা করেছেন। দেশ ও বিদেশের মানবিক ব্যক্তিগণের অর্থ সমুদয় উত্তোলন হয় বিকাশের মাধ্যমে। জানা যায় রানীশংকৈল পৌরসভার ৮ নং ওয়ার্ডের পুরানা জেলখানা এলাকার বাসিন্দা সাহানা বেগম। তিনার দুই মানুষিক অসুস্থ ছেলে ও কানে কম শুনতে পাওয়া স্বামী কে নিয়ে খুব কস্টে দিনপার করছেন খেয়ে না খেয়ে। এমন কস্টের খবর শুনতে পেয়ে একটি ভিডিও রানীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রসান্ত বসাক তার বিষয়ে ফেসবুকে পোষ্ট আপলোড দিলে কয়েক দিনের মধ্যে দেশ ও দেশের বাহিরে থাকা অনেক মানবিক ব্যক্তি পরিবার টির পাশে দাড়ানোর জন্য তার মোবাইলে টাকা পাঠানো শুরু করে। যার পরিমাণ ৩৯ হাজার ২ শত ৫০ টাকা।এর মধ্যে ৩৫ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারি চালিত অটো ভ্যান কিনে দেওয়া হয় সাহানার পরিবার কে। আর বাকি টাকা তাদের হাতে তুলে দেওয়া হয় পরিবারের খরচের জন্য। এসময় উপস্থিত ছিলেন প্রধান উদ্দেগ্যতা প্রশান্ত বসাক, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া হাবিব ডন, উপজেলা আওয়ামী লীগ সদস্য তারেক আজিজ, সাংবাদিক একে আজাদ, সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম সহ স্থানীয় আরো অনেকে। গাড়ি টি পেয়ে আনন্দ প্রকাশ করেন অসহায় সাহানা বেগম। তিনি বলেন আমার স্বামী এবং আমার ছেলে এই ভ্যান গাড়িটি চালিয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে। এবং মানবতার ফেরিওয়ালার জন্য দোয়া করেন অসহায় শাহানা ও তার উর্পাজনক্ষম স্বামী।