নাটোরে বৃষ্টির প্রার্থনা চেয়ে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত

প্রকাশিতঃ এপ্রিল ১৯, ২০২৩ | ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে বৃষ্টি প্রার্থনা করে নাটোরের লালপুরে ইস্তিস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবান(১৯ এপ্রিল) দুপুরে জেলার লালপুর উপজেলার শ্রীসুন্দরী হাই স্কুল মাঠে ইস্তিস্কার নামাজ ও দোয়া পরিচালনা করেন রওজাতুস্ সুন্নাহ্ ক্বওমী মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওঃ জিয়াউর রহমান। এ সময় নামাজে স্থানীয় শত শত মুসুল্লী, আলেম ও ওলামা অংশগ্রহণ করেন। এ সময় মুসুল্লিরা মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করে তাপদাহ ও অনাবৃষ্টি থেকে প্রাণীকূল রক্ষায় বৃষ্টি প্রার্থনা করা হয়। মুসুল্লিরা কান্না জড়িতে কণ্ঠে মোনাজাত করে। এসময় পুরো মাঠে কান্নার শব্দে মুখরিত হয়ে ওঠে। নাসাজে আসা মুসুল্লি জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে মাঠঘাট ও কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। যার ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মানুষ গরমে ও দাবদাহে ঘর থেকে বের হতে পারছে না। গরমে অনেকে অসুস্থ্য হয়ে পড়ছে। এ জন্য আমরা নামাজ আদায় করি।