কোহলি-ডু প্লেসির ব্যাটিং তাণ্ডব

প্রকাশিতঃ এপ্রিল ২০, ২০২৩ | ৫:১০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

আইপিএল ১৬তম আসরের ২৭তম ম্যাচে মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস। মোহালির পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে বেঙ্গালুুরু। দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি শুরু থেকেই ব্যাটিং তান্ডব চালান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে বেঙ্গালুরুর সংগ্রহ ১০৮ রান। ৪১ বলে ৬১ আর ৩৭ বলে ৪৪ রানে ব্যাট করছেন কোহলি ও ডু প্লেসি।