চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ও রানীহাটি ইউনিয়নে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ১ শিশুসহ ৩ জন নিহত হয়েছে।
সোববার (২৪ এপ্রিল) দুপুরে জাহিদ (১৯) ও ওমর ফারুক (১৭) নামে দু\'জন মটর সাইকেলযোগে শাহজাহানপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে নরেন্দ্রপুর পশ্চিমপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে ।
এছাড়াও, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকায় অটো রিক্সা থেকে পড়ে গিয়ে আফিয়া (৪) নামে ১ শিশু আহত হয়। হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়েছে ।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের চৌহদিটোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহিদ, ও ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক এবং গোলাপের হাটের আব্দুর রাকিবের মেয়ে আফিয়া (৪)।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন জানান, আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।