তিতাসের বাতাকান্দি স্ট্যান্ডের যানজট নিরসনে কাজ করছেন নূর নবী চেয়ারম্যান।

প্রকাশিতঃ মে ১, ২০২৩ | ৫:৩৪ অপরাহ্ণ
মোঃ সজিব জেলা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি স্ট্যান্ডের যানজট নিরসনে কাজ করছেন- বলরামপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.নূর নবী। এসময় নূর নবী চেয়ারম্যান বলেন,আমাদের বাতাকান্দি বাজারটি হল একটি ঐতিহ্যবাহী বাজার। এই স্ট্যান্ড থেকে বাতাকান্দি টু রায়পুর রাস্তা,জাহাপুর রাস্তা,মোহনপুর রাস্তা এই রাস্তায় প্রায় যানজট লেগেই থাকে।আমি জনগণের কথা চিন্তা করে আমিসহ আমার অফিসের গ্রাম পুলিশকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলোতে যেন যানজট না লাগে সেই বিষয়ে আমি কাজ করে যাবো ইনশাল্লাহ।