যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ২০২৩ উদযাপিত হয়েছে নওগাঁয়। সোমবার (১লা মে/২০২৩ ) সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক লীগের আয়োজনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহরে একটি র্যালী বের করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে কর্মসূচিতে শ্রমিক লীগসহ আওয়ামী লীগ ও এর অংগ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সংযুক্ত শ্রমিক ফেডারেশনের আয়োজনে জিলা স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাসেদুল হকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকরা অংশ নেন।